শিরোনাম
◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ!

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০৬:২১ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ওল্ড ইজ গোল্ড’, ঝুমা বৌদিও তাই !

বিনোদন ডেস্ক: কথায় বলে না ‘ওল্ড ইজ গোল্ড’, ঝুমা বৌদিও তাই! ‘দুপুর ঠাকুরপো’ শেষ হয়ে গেলেও মোনালিসা রয়ে গিয়েছেন সকলের মনে৷ প্রায়শই সংবাদ শিরোনামে তার নাম উঠে আসে কোনো না কোনো কারণে৷

আর কারণগুলোও বেশ হট। এবারেও সেই হট কারণেই ভাইরাল হয়ে গেলেন বৌদি৷ ইনস্টাগ্রামে হট প্যান্ট পরা ছবি আপলোড করে বাঙালি বৌদি এখন সকলের প্রিয়৷ কালো রঙের প্যান্ট আর পিঙ্ক রঙের ট্যাঙ্ক টপ৷ সাধারণ এই পোশাকেই যেন মোনার গ্ল্যামার চুঁইয়ে পড়ছে৷

ওয়েবের পর্দার পাশাপাশি মোনালিসার সোশ্যাল অ্যাকাউন্টে উঠেছে ঝড়। কারণ সেখানে একের পর এক উত্তেজক ভিডিও পোস্ট করে চলেছেন ঝুমা বৌদি, যা দেখে রীতিমতো নাজেহাল দশা বৌদির দেবরদের।

বিভিন্ন সময় নানান ভিডিও ও ছবি পোস্ট করে যান এই সুন্দরী। যা দেখতে রীতিমতো ভিড় উপচে পড়ছে সাইবার পাড়ায়। ‘উমা বৌদি’র পর ওয়েব দুনিয়ায় হাজির হয়েছিলেন ‘ঝুমাবৌদি’। যাকে দেখে দুপুরের ঘুম দূরে থাক, রাতেরও ঘুমও উড়েছিল ঠাকুরপোদের।

সেই কারণেই দর্শক বারবার উঁকি দিচ্ছিল ওয়েবের জানালায়। তবে ওয়েবের জানলা ছাডা়ও বৌদির সোশ্যাল সাইটেও উঁকি-ঝুকি মারে ঠাকুরপোরা৷ ‘দুপুর ঠাকুরপো’ শেষ হয়ে গেলেও মোনা ‘বৌদি’র ক্রেজ এখনো থামেনি৷ বরং বেড়েই চলেছে৷

সিজন ওয়ানে ‘উমা বৌদি’র মায়াবী চোখের ইশারা, বাঁকা ঠোঁটের হাসি যে থাবা বসিয়েছে ঠাকুপোদের মনে তা বিট করতে পারল না ঝুমা বৌদি। সব কিছু থেকেও যেন কিছু একটা নেই।

তাই এবার পাড়ার মন মজবে কিনা তা নিয়ে প্রথমদিকে এমনই সন্দেহ ধরা দিয়েছিল দর্শকদের মনে। তাই সিজন-টু’র বৌদি দর্শনের পর অনেকেই হতাশ হয়েছিলেন। কিন্তু কিছু সময়ের মধ্যে ছলাকলায় উমা বৌদিকে গুনে গুনে গোল দিয়েছিলেন ভোজপুরী এই বৌদি।

তবে বৌদি দর্শনে এবার হাড় হিম হওয়ার জোগাড়। একের পর এক ‘নজর’ ভিডিও পোস্ট। তাতেই সেনসেশনাল বৌদি এখন সাইবার ফিভার। এবার আর শুধু ঠাকুরপোদের নয়, বৌদি দর্শনে ঘুম ছুটছে আট থেকে আশি সবার।

ওয়েবের পর্দার সঙ্গে-সঙ্গে এবার টেলিভিশনের এন্ট্রি নিচ্ছেন ঝুমা বৌদি। ধারাবাহিকের নাম ‘নজর’। যেখানে মোহময়ী ডাইনির চরিত্রে রয়েছেন মোনালিসা৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়