শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০৪:৫১ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ছাত্র গ্রেপ্তার

অহিদ মুকুল :[২] নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগে আবদুর রহমান প্রান্ত (১৭) নামে এক মাদ্রাসাছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

[২] রোববার সকালে উপজেলার বান্সা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রান্ত ওই গ্রামের গোলাম মোস্তফার ছেলে। এ ঘটনায় মাদ্রাসা ছাত্রীর বড় ভাইয়ের স্ত্রী বাদী হয়ে আবদুর রহমান প্রান্তকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

[৪] মামলার বাদী জানান, ভিকটিমকে বিয়ের প্রলোভনে পার্শ্বের বাড়ির প্রান্ত একাধিকবার ধর্ষণ করে। শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে প্রান্ত ওই ছাত্রীর ঘরে ঢুকে পুনরায় তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই ছাত্রীর চিৎকারে বাড়ি ও আসে পাশের লোকজন এগিয়ে আসলে প্রান্ত দৌঁড়ে পালিয়ে যেতে চেষ্টা করে। স্থানীয়রা প্রান্তকে আটক করে পুলিশে খবর দেয়।

[৫] চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়