শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০২:১১ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রবাসীদের অভিযোগ: সাউদিয়া এয়ারলাইন্স ডেকে এনে পুলিশ দিয়ে পিটিয়েছে

লাইজুল ইসলাম : [২] রোববার দুপুরের পর কারওয়ান বাজার মোড় অবরোধ করে প্রবাসীরা। প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল। এসময় পুলিশ রাস্তা অবরোধে কোনো বাধা দেয়নি প্রবাসীদের। উল্টো প্রবাসীরা ভুল বোঝাবুঝির কারণে একটি বাসের যাত্রীকে ধরে মারধর করে। তাকে পুলিশ উদ্ধার করে নিরাপদ দূরত্বে নিয়ে ছেড়ে দেয়।

[৩] প্রাবসী শিহাব বলেন, আমরা এখানে এসেছি টোকেন নিতে। এসে মার খাচ্ছি। দুই দিন ধরে এই সড়কেই আছি। টোকেন দিতে সমস্যা হলে সবাইকে এক সঙ্গে ডাকলো কেন?

[৪] নারায়ণগঞ্জের বাসিন্দা সৌদি প্রবাসী হাসিবুর রহমান বলেন, সবাইকে এক সঙ্গে ডেকেছে সাউদিয়া। এটা না করে বাংলাদেশে আগমণের তারিখ ধরে টোকেন দিতে ডাকতে পারতো। তাতে কোনো সমস্যা হতো না।

[৫] খুলনার বাসিন্দা সৌদি প্রবাসী শিউলি বলেন, আমরাতো প্রতিদিন আসা সম্ভব না। শুনেছি টোকেন দিবে তাই এসেছি। কফিল বলেছে টিকিট পেলে সৌদি ফেরত যেতে।

[৬] সাউদিয়া এয়ারলাইন্সের সেলস ম্যানেজার ওমর খৈয়াম বলেন, আমরা সবাইকে এক সঙ্গে আসতে বলিনি। যত সমস্যা হয়েছে এর দ্বায় আমাদের না।

[৭] ক্ষোভ প্রকাশ করে ব্রাক ব্যাংকের এক কর্মকর্তা বলেন, আন্দোলন করুক কিন্তু আমাদের কষ্ট দিয়ে লাভ কি? কারওয়ান বাজারের ব্যবসায়ী বলেন, আমার কিছু পন্য শ্যামবাজার থেকে আসবে। কিন্তু আন্দোলনের কারণে আসতে পারছে না পন্যবাহী গাড়িটি। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়