শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০১:৩৭ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ছাত্র গ্রেফতার

অহিদ মুকুল: [২] নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে নবম শ্রেণির এক স্কুল ছাত্রী (১৫)কে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ছাত্র আবদুর রহমান প্রান্ত (১৭) কে গ্রেফতার করেছে পুলিশ।

[৩] রোববার সকালে উপজেলার প্রান্ত বান্সা গ্রাম থেকে ওই মাদ্রাসা ছাত্রকে গ্রেফতার করা হয়। প্রান্ত বান্সা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। এ ব্যাপারে ওই ছাত্রীর বড় ভাইয়ের স্ত্রী আছিয়া আক্তার বাদী হয়ে আবদুর রহমান প্রান্তকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

[৪] মামলার বাদী আছিয়া আক্তার জানায়, প্রবাসীর কন্যা ভিকটিমকে বিয়ের প্রলোভনে পার্শ্বের বাড়ির প্রান্ত একাধিকবার ধর্ষণ করে। শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে প্রান্ত ওই ছাত্রীর ঘরে ঢুকে পুনরায় তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই ছাত্রীর চিৎকারে বাড়ি ও আসে পাশের লোকজন এগিয়ে আসলে প্রান্ত দৌঁড়ে পালিয়ে যেতে চেষ্টা করে। উপস্থিত লোকজন প্রান্তকে আটক করে পুলিশে খবর দেয়। রোববার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে প্রান্তকে গ্রেফতার করে।

[৫[ চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়