শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ১২:২১ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মায়ের সঙ্গে তিন্নীর শেষকথা, আমার তো সব শেষ, বেঁচে থেকে কী লাভ ?

মাহফুজুর রহমান : [২] বোনের সাবেক স্বামী জামিরুলের হাতে লাঞ্চিত হওয়ার পর মায়ের সঙ্গে শেষ কথা ছিল তিন্নীর। এরপর রাত ১২টার দিকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় উলফাত আরা তিন্নীর।

[৩] মা হালিমা বেগম জানান, বৃহম্পতিবার তিন্নী এক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরে রাতে ঘুমাতে গিয়ে মেজো মেয়ে মিন্নীর তালাকপ্রাপ্ত স্বামী জামিরুলের কাছে লাঞ্চিত হয়। এসময় বাসার চারপাশে জামিরুলের অনেক সহযোগী এবং তারা বলতে থাকে- কোনও হৈ চৈ করবে না। সবাইকে মেরে ফেলবো।

[৪] পরের ঘটনার বর্ণনায় তিন্নীর মেজো বোন মিন্নী জানান, বোনের চিৎকারে তিনি ছুটে যান তিন্নীর রুমের সামনে। কিন্তু রুম ছিল ভেতর থেকে আটকানো। মিন্নী বলেন, 'অনেক চেষ্টা করে দরজার লক ভেঙে ভেতরে ঢুকে দেখি সেখানে জামিরুল। তখনো তারা ধস্তাধস্তি করছে। এক পর্যায়ে প্রতিবেশীদের উপস্থিতি টের পেয়ে রাত ১১টার দিকে জামিরুল পালিয়ে যায়।

[৫] তিন্নীর স্বজনদের অভিযোগ, তার বোনের সাবেক স্বামী শেখপাড়া গ্রামের কুনুরুদ্দীনের ছেলে জামিরুল ও তার তিন সহযোগী জোর করে তিন্নীদের বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়। [৬] শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়