শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০৯:৪৭ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় ফেন্সিডিলসহ স্যানিটারি ইন্সপেক্টর আটক

আসাদুজ্জামান: [২] সাতক্ষীরায় পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ অবসর প্রাপ্ত এক স্যানিটারি ইন্সপেক্টরকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে শহরের কাটিয়া আমতলা এলাকা তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় আমদানী নিষিদ্ধ ভারতীয় ৪৪ বোতল ফেন্সিডিল ও একটি ১৬০ সিসি এ্যাপাসি মোটর সাইকেল।

[৩] আটক স্যানিটারী ইন্সপেক্টরের নাম আশরাফুল ইসলাম (৫৫)। তিনি কালিগঞ্জ উঁপজেলার শ্রীকলা গ্রামের মৃত আকবার আলীর ছেলে।

[৪] পুলিশ জানায়, শহরের কাটিয়া আমতলা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী রাতে মাদক বেচা কেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এ সময় জনৈক লাভলুর দোকানের সামনে থেকে ৪৪ বোতল ফেন্সিডিলসহ স্যানিটারি ইন্সপেক্টর আশরাফুল ইসলাসকে হাতে নাতে
আটক করা হয়। এরপর তার কাছ থেকে জব্দ করা ১৬০ সিসির একটি এ্যাপাসি মোটর সাইকেল।

[৫] সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে রবিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ