শিরোনাম
◈ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? ◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি ◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা(ভিডিও) ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০৭:৩১ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুয়েত গেলেন পররাষ্ট্রমন্ত্রী

বাশার নূরু: [২]পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়েতের উদ্দেশে রওনা হয়েছেন।

[৩] রোববার সকালে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়েতের উদ্দেশে রওনা হন তিনি।

[৪]প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে কুয়েতের নতুন আমির শেখ নাওয়াফ আল আহমদ আল সাবাহের সঙ্গে দেখা করবেন পররাষ্ট্রমন্ত্রী।

[৫] আমিরের কাছে প্রধানমন্ত্রীর বার্তা প্রেরণ করে সাবেক আমিরের মৃত্যুতে শোক প্রকাশ করা ছাড়াও তার দায়িত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানাবেন।

[৬]একজন কর্মকর্তা জানান, পররাষ্ট্রমন্ত্রী আগামী ৬ অক্টোবর দেশে ফিরবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

[৭]শেখ হাসিনা কুয়েতের ভ্রাতৃ সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছিলেন এবং রয়েল পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেছেন।

[৮]গত শুক্রবার ড. মোমেন কুয়েত দূতাবাসে শেখ সাবাহ আল আহমেদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুতে শোক বইতে স্বাক্ষর করেন। ওই সময় ড. মোমেন কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের কল্যাণে আমিরের অবদানের কথ স্মরণ করেন।

  • সর্বশেষ