শিরোনাম
◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০৫:১৮ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুপুর থেকে রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

বাশার নূরু: [২] রাজধানীর বেশ কিছু এলাকায় আজ (৪ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপ লাইন মেরামত কাজের জন্য সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

[৩]রোববার (৪ অক্টোবর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

[৪] এতে বলা হয়েছে, রোববার (৪ অক্টোবর) দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীর গাউছিয়া, নিউমার্কেট, বসুন্ধরা গলি, হাতিরপুলসহ আশপাশের এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ এলাকায় তিতাস গ্যাসের পাইপ লাইন মেরামতের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সন্ধ্যা ছয়টার পর থেকে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়