শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০৫:৩৪ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় অপারেশনের সময় শিশুর মৃত্যু, আটক ১

তৌহিদুর রহমান নিটল : [২] ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অপরেশনের সময় নাসরিন আক্তার (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নজরুল হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। নাসিরনগর উপজেলার একটি বেসরকারি মেডিকেল সেন্টারে এ ঘটনা ঘটে।
[৩] মারা যাওয়া  শিশুর বাড়ি উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামে। সে ঐ গ্রামের আঙ্গুর আলীর মেয়ে। নিহতের পরিবার ও পুলিশ জানায়, কিছুদিন আগে পায়ের হাড় ভেঙ্গে যাওয়ার তার  অপারেশন করা হয়েছিলো। সে সময় ভাঙ্গা হাড় জোড়া লাগানোর জন্য পায়ে রড সংযুক্ত করা হয়েছিল।  শনিবার বিকেলে পুনরায় রডটি খুলতে গিয়ে অপরেশন থ্রিয়েটারে নিয়ে যায়। অপারেশনের সময় তার মৃত্যু হয়।
[৪] নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.টি.এম আরিছুল হক জানান, অপারেশনের সময় নাসরিন আক্তারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই হাসপাতালের এক কর্মকর্তা নজরুল হোসেনকে আটক করা হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
  • সর্বশেষ
  • জনপ্রিয়