শিরোনাম
◈ রিশাদ হো‌সে‌নে মুগ্ধ ‌নিউজিল‌্যা‌ন্ডের ইশ সোধি ◈ নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ ◈ হামাসের কমান্ডারসহ ৩ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের ◈ সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় হটাৎ গোলাগুলি, নিরাপদে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে (ভিডিও) ◈ সোমবার থেকে ভারি বৃষ্টির আভাস, উত্তর-পূর্বে বন্যার শঙ্কা ◈ স্কুল শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী ◈ ৫৫ ডিগ্রি তাপমাত্রার পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর ◈ ট্রাম্প প্রশাসনের আপত্তি না মেনে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত ◈ ১০০ টাকার মোবাইল রিচার্জে ৩৮ টাকা কর, ক্ষোভ প্রকাশ করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সংরক্ষিত নারী আসনে বিএনপি প্রার্থীদের কার শিক্ষা কতটুকু, সম্পদের পরিমাণ কত? যা জানোগেল

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০৫:১৩ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁ-৬ উপ-নির্বাচন পরিচালনায় বিএনপির কমিটি

অনলাইন ডেস্ক: নওগাঁ-৬ সংসদীয় আসনের উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনার জন্য দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আহ্বায়ক করে ১২ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বিএনপি।

শনিবার দলের সিনিয়র যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভী কমিটির আহ্বায়ক রুহুল কুদ্দুস তালুকদারকে এ সংক্রান্ত একটি চিঠি দেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, লে. কর্নেল (অব.) এমএ লতিফ খান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল (সাবেক মেয়র রাসিক), সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, সহ-সমবায় বিষয়ক সম্পাদক নাজমুল হক সানি, সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম মিলন, নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, মামুনুর রহমান রিপন, খাজা নাজিব উল্লাহ চৌধুরী, ফজলে হুদা বাবুল, রবিউল আলম বুলেট ও শামসুল আলম প্রামাণিক।
নওগাঁ-৬ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নওগাঁ জেলা বিএনপির সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। আগামী ১৭ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ইস্রাফিল আলমের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়