শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০১:৫৭ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে রোববার কুয়েত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক: [২] কুয়েতের নতুন আমির শেখ নওয়াফ আল আহমদ আল সাবাহ’র দায়িত্ব গ্রহণে তাকে অভিবাদন ও সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা পৌঁছে দিতেই পরাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেনের এই সফর।

[৩] সফর শেষে ড. মোমেন আগামী ৬ অক্টোবর দেশে ফিরবেন বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র।

[৪] ৯১ বছর বয়সে মারা যাওয়া কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ আল-সাবাহ ১৪ বছর ধরে দেশটি শাসন করেছিলেন। বিভেদপূর্ণ লড়াইয়ের জন্য পরিচিত অন্যান্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ সংলাপ ও ঐক্য প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ থেকে কাজ করে তিনি খ্যাতি অর্জন করেছিলেন।

[৫] কুয়েতের প্রয়াত আমির সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে শুক্রবার ঢাকায় কুয়েত দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। শোক বইয়ে পররাষ্ট্রমন্ত্রী লিখেন, কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে দেশটিতে তাঁর অবদান এ দেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে।

[৬] কুয়েতের আমির শেখ সাবাহ ছিলেন বাংলাদেশের প্রকৃত বন্ধু। তিনি ১৯৭৪ সালে বাংলাদেশে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওআইসি সম্মেলনে নিয়ে যান। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়