শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ১২:৩৫ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রাণনাশের আশঙ্কা, ব্রিটিশ পুলিশের কাছে নিরাপত্তা চাইলেন নুসরাত

মুসফিরাহ হাবীব: [২] ব্রিটিশ পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন লন্ডনে শুটিং করতে যাওয়া ভারতীয় সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান। ভারতীয় হাইকমিশনারের মাধ্যমে তার আবেদন ব্রিটিশ পুলিশের সদর দফতরে পৌঁছেছে।

[৩] ভারতীয় সংবাদমাধ্যম জানায়, নুসরাত জাহান আশঙ্কা করছেন, লন্ডনে তাকে যেকোনও মুহূর্তে খুন করা হতে পারে। তাই পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ পশ্চিমবঙ্গ সরকারকেও একথা জানানো হয়েছে।

[৪] কয়েক দিন আগে ইনস্টাগ্রামে এক পোস্টে নুসরাত মহালয়ার শুভেচ্ছা জানান। এর তিন দিন পরে ইনস্টাগ্রামে দূর্গা সেজে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। টকটকে লাল শাড়ি, খোলা চুলে, হাতে ত্রিশূল নিয়ে সাক্ষাৎ দূর্গা দেবীর মতোই লাগছিল নুসরত জাহানকে।

[৫] সাংসদ অভিনেত্রীর এমন রূপ প্রকাশ্যেই আসতেই নেটদুনিয়ায় আগুন জ্বলে ওঠে। একজন মুসলিম হয়ে কীভাবে হাতে উঠল ত্রিশূল, কীভাবেই বা দেবী দূর্গার রূপে নিজেকে সাজালেন নুসরাত, একাধিক অশ্লীল মন্তব্যে ভরে যায় সোশ্যাল মিডিয়ার পাতা। এরপরই হত্যার হুমকি পেতে থাকেন নুসরাত।

[৫] নুসরাত জানিয়েছেন, আগামী ১৬ অক্টোবর পর্যন্ত তিনি লন্ডনে থাকবেন। মৌলবাদীদের চোখরাঙানিকে আরও একবার বুড়ো আঙুল দেখিয়ে নুসরাত মহিষাসুরমর্দিনীর রূপে নিজেকে মেলে ধরার পর বলেছিলেন, মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম বলে নিজের মতোন কাজ করে গেছেন তিনি। তার কথায়, “আমি মানবতাবাদে বিশ্বাসী। মানবতাই আমার জীবনের আদৰ্শ।”

 

  • সর্বশেষ