শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২০, ১১:০২ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২০, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লিভারপুলের ফুটবলার সাদিও মানে কোভিড আক্রান্ত

স্পোর্টস ডেস্ক: [২] তিন দিনের ব্যবধানে লিভারপুলের আরেক খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এবার কোভিড-১৯ আক্রান্ত হয়ে বর্তমানে সেলফ-আইসোলেশনে আছেন লিভারপুলের ফরোয়ার্ড সাদিও মানে।

[৩] মানের কোভিড-১৯ পজিটিভ আসার কথা শনিবার বিবৃতি জানায় লিভারপুল। সেনেগালের ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের শরীরে মৃদু উপসর্গ রয়েছে।

[৪] লিভারপুলের প্রথম করোনাভাইরাস পজিটিভ খেলোয়াড় হলেন বায়ার্ন মিউনিখ থেকে চলতি মৌসুমে এখানে যোগ দেওয়া থিয়াগো আলকান্তারা। গত মঙ্গলবার এই স্প্যানিশ মিডফিল্ডারের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। তিনিও আছেন আইসোলেশনে।

[৫] ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের হয়ে চলতি মৌসুমে তিন গোল করা মানে আগামী রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে স্বাভাবিকভাবে খেলতে পারবেন না। দলে থাকছেন না আলকান্তারাও। সবশেষ পরীক্ষায় ১০ জনের করোনাভাইরাস পজিটিভ আসার খবর গত সোমবার দিয়েছিল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। মৌসুম শুরুর পরে যা এখন পর্যন্ত সর্বোচ্চ। - গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়