শিরোনাম
◈ অপচয় রোধে সংসদে সতর্কবার্তা, সাউন্ড ও পানির সমস্যা সমাধানে উদ্যোগ ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২০, ০৯:৫২ সকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২০, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিগঞ্জে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

আসাদুজ্জামান: [২] সাতক্ষীরার কালিগঞ্জে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (৩ অষ্টোবর) বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে উপজেলার চৌবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।

[৩] অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম সোহেল গাজী (২০)। তিনি উপজেলার চৌবাড়িয়া গ্রামের ইমাদুল ইসলামের ছেলে ও ভাড়াশিমলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

[৪] কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেন জানান, ছাত্রলীগ নেতা সোহেল গাজী শুক্রবার গভীর রাতে স্থানীয় এক তরুণীর বাসায় গিয়ে যৌন হয়রানিকালে এলাকার লোকজন তাকে হাতে নাতে ধরে পুলিশে খবর দেয়। এঘটনায় ওই তরুনির বাবা বাদী হয়ে ছাত্রলীগ নেতা সোহেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়ের করেছেন। আটক ছাত্রলীগ নেতাকে বিকাল তিনটার দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

[৫] কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী নুর আহমেদ রনি জানান, এঘটনায় সোহেল গাজীকে ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক পদথেকে অপসারণসহ গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

[৬] উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ শাহরিয়ার জানান, সোহেল গাজীর কর্মকান্ড বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস ঐতিহ্য ও সুনাম নষ্ট করেছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়