শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যগামী ১০ ফ্লাইট বাতিল, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ ◈ মধ্যপ্রাচ্যে ‘রেড লাইন’ অতিক্রম না করতে চীনের কড়া বার্তা ◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২০, ০৯:১১ সকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২০, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেডিকেল টেকনোলজিস্টদের রাজস্ব খাতে নিয়োগের দাবি জানিয়েছে বিএমটিপি

শরীফ শাওন: [২] বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি) নেতারা বলেন, দেশজুড়ে বেকার মেডিকেল টেকনোলজিস্টদের সংখ্যা প্রায় ৩০ হাজার। শূন্য পদ আছে প্রায় ২ হাজর ৭শ’। করোনা সংকট মোকাবেলায় ১২০০ টেকনোলজিস্ট নিয়োগে মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে মোট ২০২ জনকে নিয়োগ দেওয়া হয়।

[৩] তারা বলেন, করোনা সংকটে সর্বপ্রথম রোগীদের নিকট গিয়ে নমুনা সংগ্রহ ও পরীক্ষা নিরীক্ষার কাজ করেন মেডিকেল টেকনোলজিস্টরা। এ পর্যন্ত মোট ১৭ লাখ নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে বিএমটিপি স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সংগ্রহ হয় ১০ লাখের বেশি। টেকনোলজিস্টরা এগিয়ে না আসলে গড়ে প্রতিদিন ১৫ থেকে ১৬ হাজার নমুনা সংগ্রহ সম্ভব হতো না।

[৪] শনিবার মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটে বিএমটিপির সংবাদ সম্মেলন ও বর্ধিত সভায় বক্তারা এসব কথা বলেন।

[৫] সভায়, মেডিকেল টেকনোলজিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়ন, ঝুঁকি ভাতা প্রদান সহ প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মতবিনিময় করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানো হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা দ্রুত বাস্তবায়ন না হওয়ার বিষয় খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান নেতৃবৃন্দরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়