শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২০, ০৬:১৪ সকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২০, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেমন আছেন করোনা আক্রান্ত মেলানিয়া ?

ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের করোনা শনাক্ত হয়। এরই মধ্যে স্থানীয় সময় শুক্রবার বিকেলে ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টুইটারে মেলানিয়া ট্রাম্প নিজের শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছেন। তিনি বলেছেন, তার উপসর্গ মৃদু, তিনি ভালো আছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দৈনিক আমাদের সময়

টুইট বার্তায় মেলানিয়া তার প্রতি ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ জানান। তিনি লিখেন, ‘আমাদের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য আপনাদের ধন্যবাদ। আমার করোনা উপসর্গ অনেকটাই মৃদু এবং সামগ্রিকভাবে ভালো আছি। আশা করছি, খুব দ্রুতই সেরে উঠবো।‘

মেলানিয়া ট্রাম্প প্রথম টুইটে বলেন, তিনি ও ট্রাম্প হোয়াইট হাউসেই কোয়ারেন্টিনে রয়েছেন। তারা ভালো বোধ করছেন। তিনি ব্যক্তিগত সব কর্মসূচি স্থগিত করেছেন। এ সময় সবাই নিজের সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছেন।হোয়াইট হাউসের চিকিৎসা কর্মকর্তা সিন কুনলে বলেছেন, ট্রাম্প ও মেলানিয়া ভালো আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়