শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২০, ০৬:১২ সকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২০, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সালাউদ্দিন আজ সভাপতি নির্বাচিত হলে নতুন করে ৩৬ প্রতিশ্রুতি পূরণ করতে হবে

নিজস্ব প্রতিবেদক : [২] বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ( বাফুফে) বহুল আলোচিত নির্বাচন আজ দুপুর ২টায়। টানা চতুর্থ মেয়াদে ফেডারেশনের সভাপতি নির্বাচিত হওয়ার লড়াইয়ে ভোটযুদ্ধে নামছেন কাজী সালাউদ্দিন।

[৩] এক যুগ বাফুফের সভাপতি হিসেবে কতটা সফল তিনি তা নিয়ে রয়েছে অনেক প্রশ্ন। সর্বশেষ ইশতেহারের ৭০-৭৫ শতাংশ পূরণ করতে পেরেছেন দাবি করে নতুন করে আরো ৩৬ দফা যুক্ত করেছেন তিনি। রায় তার পক্ষে গেলে এই প্রতিশ্রুতিগুলো পূরণ করতে হবে।

[৪] জাতীয় ফুটবল দল, ঘরোয়া ফুটবল, মহিলা ফুটবল, উন্নয়ন প্রকল্প ও টেকনিক্যাল এই পাঁচটি ভাগে ফুটবল উন্নয়নের রূপরেখা ঘোষণা করেছে সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ।

[৫] জাতীয় ফুটবল দল, ঘরোয়া ফুটবল, মহিলা ফুটবল, ফুটবলের উন্নয়ন প্রকল্প ও টেকনিক্যাল কাজসহ বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করে তা চার বছরেই সমাধান করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়