শিরোনাম
◈ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ ব্যবসায় নামতে চায় টিসিবি ◈ অল্প সময়ে বেশি ফলন, কৃষকের আগ্রহ বাড়ছে মুড়িকাটা পেঁয়াজে ◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির ◈ মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি ◈ মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট নিয়ে যে নতুন সিদ্ধান্ত ◈ এবার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা পোশাক শ্রমিকদের অবরোধ ◈ জাতীয় নিরাপত্তা শুধু সামরিক প্রস্তুতি নয়, প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান: রাষ্ট্রপতি ◈ মেসি জাদুতে জয়, চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামি ◈ পোশাকশিল্পে অস্থিরতায় ক্রয়াদেশ হারানোর শঙ্কা, ভাঙচুরে ভাড়াটে লোক ব্যবহারের অভিযোগ; ২৪ ঘণ্টায় আন্দোলন বন্ধের আশ্বাস, গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবি

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২০, ০৫:১২ সকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২০, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্পের অবস্থা গুরুতর, শ্বাসকষ্টে ভুগছেন বললেন চিকিৎসকরা

রাশিদুল ইসলাম : [২] হাসপাতাল থেকে একটি ১৮ সেকেন্ডের ভিডিও বার্তায় ট্রাম্প জানিয়েছেন, তিনি ভাল আছেন। মেলানিয়াও ভাল আছে। তবে সিএনএন ট্রাম্পের একজন উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন ক্লান্ত ও অবসন্ন বোধ করছেন ট্রাম্প। শ্বাসকষ্ট রয়েছে। ডেইলি মেইল

[৩] শুক্রবার বিকেলে ট্রাম্পের চিকিৎসক বলেন প্রেসিডেন্ট অবসন্ন তবে ভাল অবস্থায় রয়েছেন। এমনিতেই প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিদিন একটি এ্যাসপিরিন গ্রহণ করছিলেন। এরপর তাকে ‘রিজেনারন পলিক্লোনাল এ্যান্টিবডি ককটেল’ দেয়া হয়। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প ‘জিঙ্ক’, ভিটামিন ডি, ফ্যামোটিডিন, মেলাটোনিন নিচ্ছিলেন। সিএনএন’এর মেডিকেল বিশ্লেষক এবং অধ্যাপক ড. জনাথন রেইনর বলেন ট্রাম্পকে পরীক্ষামূলক এ্যান্টিবডি ককটেল দেয়ার অর্থ হোয়াইট হাউস তাকে নিয়ে কতটা উদ্বিগ্ন রয়েছে তার লক্ষণ।

[৪] ট্রাম্পের ওই উপদেষ্টা বলেন প্রেসিডেন্টের কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণ আছে। এটা গুরুতর। তবে তার স্বাস্থ্যের অবস্থার অবনতি হচ্ছে না।

[৫] সিএনএন’র আরেকটি প্রতিবেদনে বলা হয় হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে কিছুটা জ্বর ও হালকা কোভিডের লক্ষণ রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের শরীরে। হাসপাতালে ভর্তি হওয়ার আগের মধ্যরাতে শরীর খারাপ লাগায় প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের একটি রাজ্যের স্থানীয় কর্মকর্তাদের একটি টেলিফোন কল ধরতে ব্যর্থ হন। দুর্বল প্রবীণ নাগরিকদের ওপর কোভিডের প্রভাব নিয়ে আলোচনায় অংশ নেয়ার কথা ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের।

  • সর্বশেষ