শিরোনাম
◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে ◈ একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশের স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র: তথ্যমন্ত্রী ◈ এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করে: প্রধানমন্ত্রী ◈ ১২ বছরের শিশুদের যুদ্ধের ময়দানে নামানোর সিদ্ধান্ত ইরানের ◈ নর্দান আয়ারল্যান্ডকে হারি‌য়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখলো ইতালি  ◈ আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার স্থল সেনা পাঠানোর কথা বল‌ছেন ‌ডোনাল্ড ট্রাম্প ◈ এবার প্রবাসীদের জন্য যে কড়া নিয়ম করতে যাচ্ছে মালয়েশিয়া ◈ ইরান যুদ্ধের প্রভাবে এলএনজি সংকট, কয়লার ব্যবহার বাড়াচ্ছে এশিয়া!

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২০, ১২:৪৩ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২০, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোসাদ প্রধান গেলেন বাহরাইন, বৈঠক করলেন গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে

রাশিদুল ইসলাম : [২] ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধান জোসেফ (ইওসি) কোহেন গত বুধবার বাহরাইন সফরের সময় দেশটির শীর্ষ গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। এর পরের দিন বৃহস্পতিবার ওই বৈঠকের কথা প্রকাশ করে বাহরাইনের সরকারি সংবাদ সংস্থা। আল-আরাবিয়া

[৩] কোহেন তার প্রতিপক্ষ বাহরাইনের ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান আদেল বিন খালিফা আল-ফাদিল ও স্ট্রাটেজিক সিকিউরিটি সার্ভিসের প্রধান শেখ আহমেদ বিন আব্দুলআজিজ আল-খালিফার সঙ্গে বৈঠক করেন। দুটি দেশের অভিন্ন স্বার্থ ও ইসরায়েলের সঙ্গে বাহরাইনের শান্তি চুক্তি ও মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় করণীয় নিয়ে কথা হয়।

[৪] ওয়াশিংটনে গত ১৫ সেপ্টেম্বর দুটি দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক স্থাপনে একটি চুক্তি হয়। বাহরাইন একটি সড়ক সেতুর মাধ্যমে সৌদি আরবের সঙ্গে সংযুক্ত এবং ইসরায়েলের সঙ্গে ওই চুক্তি মধ্যপ্রাচ্যে নতুন দিগন্তের উম্মোচন করবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। যদিও সৌদি আরব ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের পূর্ব শর্ত হিসেবে জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ও স্বীকৃতি দানের বিষয়টির উল্লেখ করেছে তবে আমিরাতের সঙ্গে ইসরায়েলের বিমান যোগাযোগে সৌদি আকাশ সীমা ব্যবহারের অনুমতি দিয়েছে রিয়াদ।

[৫] বাহরাইন হচ্ছে আমিরাতের পর তৃতীয় দেশ যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করল। এর আগে ১৯৯৪ সালে জর্ডান ও ১৯৭৯ সালে মিসরের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়