শিরোনাম
◈ বিএনপির সরকারকে ইতিবাচকভাবে দেখছে ভারত, তবে কৌশলগত উদ্বেগ চীনকে ঘিরে ◈ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের ঢাকায় পরিচ্ছন্নতা ও নগরসেবা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ◈ জিয়াউর রহমানের নামে কোনো ব্যবসা হতে দেবো না: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ এনআইডি সংশোধনসহ বিভিন্ন সেবার ফি বাড়াল ইসি ◈ বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা খরচ ক‌রে‌ছে ব্রাজিলসহ ৩ দেশ: রাস্ট্রপ‌তি হাভিয়ের মিলেই ◈ প্রশাসনে বড় রদবদল, সচিবালয়ে নতুন মুখের অপেক্ষা ◈ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘মোদির পদত্যাগপত্র’, যা জানা যাচ্ছে ◈ রাবিতে শিক্ষার্থীকে মারধর: জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা ◈ খলিলুর রহমানের সঙ্গে বৈঠক ফলপ্রসূ, ‘ইতিবাচক অগ্রগতি’র কথা জানালেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ◈ টেকসই কৃষি-সবুজ শিল্পে ঋণ কমেছে, বেড়েছে টেকসই অর্থায়ন

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২০, ১২:০৪ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২০, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুনামগঞ্জে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ঘোষণা দিলেন সিভিল সার্জন শামস উদ্দিন

আল-হেলাল: [২] সুনামগঞ্জ জেলায় ৩ লক্ষ ৯৪ হাজার ৩৩৫ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ঘোষণা দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. শামস উদ্দিন। শুক্রবার (২ অষ্টোবর) সকাল ১১ টায় সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক ওরিয়েন্টেশন কর্মশালায় তিনি এ ঘোষণা দেন।

[৩] জাতীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগ এর উদ্যোগে সুনামগঞ্জ জেলা সদরে কর্মরত সাংবাদিকদের নিয়ে এই ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

[৪] সিভিল সার্জন অফিসের শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা মো. ওমর ফারুকের সঞ্চালনায় প্রেস বিফ্রিং করেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন। এসময় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু ও প্রেসক্লাবের একাংশের সভাপতি শাহজাহান চৌধুরীসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন সিভিল সার্জন।

[৫] সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে প্রতি বছরই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন করা হয়। সুনামগঞ্জে আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। এবার সুনামগঞ্জ জেলায় ৩ লক্ষ ৯৪ হাজার ৩৩৫ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওনোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

[৬] লক্ষ্যমাত্রা অনুযায়ী ক্যাম্পেইন চলাকালে ৬ থেকে ১১ মাস বয়সী ৪৩ হাজার ৭৯৩ শিশুকে ১ লক্ষ আই.ইউ ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৫০ হাজার ৩৬২ শিশুকে ২ লক্ষ আই.ইউ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ২১৭৯টি টিকাদান কেন্দ্রে এনজিওকর্মীসহ ৫ হাজার ৫৫১ জন স্বাস্থ্যকর্মী শিশুদের ক্যাপসুল খাওয়াবেন।

[৭] তবে জেলার দুর্গম এলাকার বাদ পড়া শিশুদের অনুসন্ধানের জন্য ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, দিরাই ও শাল্লা উপজেলার ৩৬ টি ইউনিয়নে ক্যাম্পেইন পরবর্তী আরো চারদিন শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে কোন শিশুই যাতে এ মৌলিক সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত না হয় সেজন্য বিশেষভাবে খেয়াল রাখার এবং জেলা স্বাস্থ্য বিভাগকে অবগত করার জন্য সাংবাদিকসহ সকল সচেতন নাগরিকদের প্রতি আহবান জানান সিভিল সার্জন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়