শিরোনাম
◈ এবার যে কারণে ইসরায়েলের ওপর ক্ষেপেছে ইউক্রেন ◈ দূষণকারীদের রেহাই নেই, গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ ইটভাটা: সংসদে পরিবেশমন্ত্রী ◈ ঢাকা মহানগরের খাসজমি বরাদ্দের সুযোগ নেই: সংসদে ভূমিমন্ত্রী ◈ কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে শিগগিরই: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ◈ ‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান ◈ 'দুই দিন পানিতে ভাসছি'- আন্দামান সাগর থেকে বেঁচে ফেরা ব্যক্তির অভিজ্ঞতা ◈ সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর, শূন্য পদের তথ্য চেয়ে মন্ত্রণালয়ের চিঠি ◈ বিশ্বকা‌পে নেইমার ইস‌্যু‌তে ব্রাজিল প্রেসিডেন্ট লুলার দ্বারস্থ ‌কোচ আনচেলত্তি ◈ জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক অংশীজনদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ইস্টার্ন রিফাইনারি বন্ধের খবরের আড়ালে উপেক্ষিত দুই লাখ টন তেলবাহী জাহাজ, ইতিবাচক সংবাদ প্রকাশের আহ্বান

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০৭:২৯ সকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুরাদনগরে দিনে দুপুরে ৭ লাখ টাকা ছিনতাইয়ে আটক ১

ফাহাদ রহমান : [২] কুমিল্লার মুরাদনগরে দিনে দুপুরে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর দারোরা শাখায় ৭ লাখ টাকা নিয়ে যাওয়ার পথে ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় জড়িত থাকা ১ জনকে আটক করেছে পুলিশ।

[৩] উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত টাকার অংশবিশেষ, পাশাপাশি ঘটনায় ব্যবহৃত একটি সিএনজিকে জব্দ করা হয়। আটককৃত সাগর হোসেন (২২) উপজেলার লক্ষীপুর গ্রামের আবুল হাশেমের ছেলে।

[৪] জানা যায়, গত ২২ সেপ্টেম্বর উপজেলার আল আরাফাহ্ ইসলামী ব্যাংক কোম্পানীগঞ্জ শাখা থেকে ৭ লাখ টাকা উত্তোলন করেন একই ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর দারোরা শাখার ম্যানেজার ইব্রাহীম খলিল। পরে টাকা নিয়ে এজেন্ট ব্যাংকিং এর দারোরা শাখায় যাওয়ার পথে দিনে দুপুরে রাস্তায় দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনতাই করে নিয়ে যায়। ওই দিনই এ ঘটনায় ম্যানেজার ইব্রাহীম খলিল বাদি হয়ে মুরাদনগর থানায় একটি মামলা করেন।

[৫] ঘটনার ৯দিনের মাথায় গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইয়ে জড়িত থাকা সাগর হোসেনকে ঢাকার নারায়ণগঞ্জ সদর থানাধীন উকিল পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে ছিনতাইকৃত ১০ হাজার টাকা উদ্ধারসহ ঘটনায় ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

[৬] এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বলেন, ঘটনায় জড়িত থাকা একজনকে আটক করে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি তার দেয়া তথ্য মতে ছিনতাইকৃত ১০ হাজার টাকা উদ্ধারসহ ঘটনায় ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়