শিরোনাম
◈ এলপিজির বাড়তি দামে নাভিশ্বাস, রাজধানীর অনেক পরিবারে ফিরছেন লাকড়ির চুলায় ফিরছেন ◈ পাঁচ লাখ টাকা নিয়েও ছাড়েনি জিম্মিকে, লিবিয়ায় বাংলাদেশিকে আটকে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২ ◈ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে কোচ লিও‌নেল স্কালোনি ◈ ‘খালি গা, হাতে সিগারেট, চিৎকার করে গান’, কিশোরদের বেপরোয়া আচরণ নিয়ে ফেসবুকে যা লিখলেন সাইফুল্লাহ ◈ কেইনের রেকর্ড, গোলের ঝলক—ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড ◈ জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ বাড়াতে নতুন উদ্যোগের কথা জানালেন শামা ওবায়েদ ◈ মাইক্রোসফটের আউটলুক-টিমসসহ একাধিক সেবা বন্ধ, সমস্যায় বাংলাদেশও ◈ চেকিয়াকে উড়িয়ে স্পেনের পঞ্চম জয় ◈ নভেম্বরেই ডিসেম্বরের তেজ, খেল‌ছে দিল্লি, ঝড় বইছে ঢাকায়! ◈ প্রধানমন্ত্রীর জাপানফেরত ফ্লাইটে এক নয়, ৫ কারিগরি ত্রুটি: তদন্তে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০৯:৩৫ সকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায় চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট : সাভারের আশুলিয়ায় এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে তার হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। ‘আমার মৃত্যুর জন্য দায়ী আরিয়ান হাসান সুমন, আমি আত্মহত্যা করলাম, বাই’ লেখা নোটটি ওই শিক্ষার্থীর বলে জানিয়েছে তার পরিবার।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে পল্লীবিদ্যুৎ এলাকার অফিসার্স স্যোসাইটি এলাকার মাহফুজা বেগমের মালিকানাধীন বাড়ির কক্ষ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মৃত সুরাইয়া জামান স্বর্ণা (১৩) পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার ছোটহারজি গ্রামের রাহাত তালুকদার আসাদের মেয়ে। সে তার পোশাক শ্রমিক বাবা ও গৃহিনী মায়ের সাথে পল্লীবিদ্যুৎ এলাকার অফিসার্স স্যোসাইটি এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় ইস্ট পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়তো।

ওই শিক্ষার্থীর বাবা রাহাত তালুকদার আসাদ জানান, বিকেলে আমি গার্মেন্টসে ও আমার স্ত্রী বাসা থেকে দূরে একটি এনজিওতে যান। তখন আমার স্বজনের ছোট এক শিশুকে রুমে ঘুম পাড়িয়ে রেখেছিল আমার মেয়ে। এসব কথা ফোন করে মেয়ে আমাকে জানায়। এর কিছুক্ষণ পর পাশের বাসার একজন আমাকে ফোন করে দ্রুত বাসায় আসতে বলেন। পরে বাসায় এসে মেয়েকে বিছানার উপর মৃত অবস্থায় পান তিনি। এসময় আরিয়ান খান সুমন নামে এক যুবক তার মৃত্যুর জন্য দায়ী মেয়ের হাতে লেখা এমন একটি চিঠি পান তারা।
আশুলিয়া থানার উপ পরিদর্শক মহির উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। প্রাথমিক ভাবে প্রেম ঘটিত ব্যাপারের জেরে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

বিড-প্রতিদিন

 

  • সর্বশেষ