শিরোনাম
◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও) ◈ নারী লিগে অপরাজিত চ্যাম্পিয়ন ঋতুপর্ণাদের রাজশাহী স্টারস

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০৫:৫২ সকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাকরিটা আমি পেয়ে গেছি…অফিস থেকে বের হয়েই নাচ তরুণীর(ভিডিও)

অনলাইন ডেস্ক: প্রথম কিনা জানা নেই তবে নতুন চাকরি পাওয়ার আনন্দ কেমন হতে পারে আর তা কেমন করে উদযাপন করতে হয় তাই যেন দেখিয়ে দিলেন এক তরুণী। চাকরি পাওয়ার পর নতুন অফিস থেকে বেরিয়েই রাস্তায় কিছুটা নেচে নেন তিনি। তবে তা ধরা পড়ে যায় সিসি ক্যামেরায়। পরে তা সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে দেন ওই তরুণীর নতুন বস।

ইনস্টাগ্রামে ডাকারা স্পেন্স নামে এক নারী ভিডিয়োটি পোস্ট করেন। সঙ্গে তিনি লিখেছেন, এই মাত্র আমি এই তরুণীকে চাকরি দিয়েছি এবং এটা তার প্রতিক্রিয়া।”

ভিডিওটি সম্ভবত তারই অফিসের সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সেটি তার নজরে আসার পরই শেয়ার করেন ইনস্টাগ্রামে। আর করবেন নাই বা কেন, এমন একটি ভিডিও যে কারও মনই ভাল করে দিতে পারে, নতুন বসের তো বটেই।

ভিডিওতে দেখা যাচ্ছে, ফুটপাত দিয়ে হেঁটে আসছেন এক তরুণী, পরনে নীল লেগিন্স আর বিস্কুট রঙের জ্যাকেট। ফুটপাত থেকে নেমে, রাস্তায় যেখানে রাখা গাড়ি দাঁড় করানো থাকে সেখানে একটি ফাঁকা জায়গায় তিনি কিছুক্ষণের জন্য থামেন। ডাইনে বাঁয়ে একবার দেখে নেন, আশপাশে কেউ আছেন কিনা বা তাকে কেউ দেখছেন কিনা। এবার তিনি নিজের মনের আনন্দে বেশ কিছুটা নেচে নেন। তার পর যেমন স্বাভাবিক ভাবে এসেছিলেন, ফের তেমন ভাবেই হেঁটে চলে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়