শিরোনাম
◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত'

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০৫:৩৪ সকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীপিকাদের পর এবার বলিউডের ৬ অভিনেতাকে তলব

অনলাইন ডেস্ক: বলিউডের সঙ্গে মাদক চক্রের যোগ নিয়ে ফের বড় খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এবার বলিউডের ৬ অভিনেতা রয়েছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর নজরে।বাংলাদেশ প্রতিদিন

তলব করা ৬ জনের মধ্যে ৩ জন বলিউডের প্রথম সারির অভিনেতা। বাকি ৩ জন প্রায় নবাগত। বলিউডের ৬ অভিনেতার পাশাপাশি কয়েকজন প্রযোজক, পরিচালক নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর নজরে রয়েছেন। শিগগিরই তাদের সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর।

প্রসঙ্গত, বলিউডের সঙ্গে যে মাদক চক্রের যোগ রয়েছে, তার মূল হলো একজন প্রাক্তন সুপার মডেল তথা অভিনেতা। এনসিবি সূত্রে ওই খবর প্রকাশ্যে আসার পর থেকেই জোর সমালোচনা শুরু হয়ে যায়। সেই সঙ্গে শুরু হয় গুঞ্জন। বলিউডের ওই সুপার মডেল তথা অভিনেতা বলতে এনসিবি কাকে ইঙ্গিত করছে, তা নিয়ে গুঞ্জনও শুরু হয়ে যায়। তবে কেন্দ্রীয় সংস্থার তরফে এখনও পর্যন্ত কারও নাম প্রকাশ্যে আনা হয়নি।

এদিকে মাদক চক্রের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর এবং রকুল প্রীত সিংকে এখনও ক্লিনচিট দেওয়া হয়নি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে। জিজ্ঞাসাবাদের পর ওই ৪ অভিনেত্রীর ক্রেডিট কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। ক্রেডিট কার্ডের মাধ্যমে ওই ৪ অভিনেত্রী কোনো মাদক পাচারকারী বা কারবারীর সঙ্গে আর্থিক লেনদেন করেছেন কি না, তা খতিয়ে দেখতেই কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে দীপিকাদের ফের জিজ্ঞাসাবাদ করা হবে কি না, তা নিয়ে এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি।

  • সর্বশেষ