শিরোনাম
◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০২:২৮ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকুন: তথ্যমন্ত্রী

সমীরণ রায়: [২] ড. হাছান মাহমুদ আরও বলেন, সাম্প্রদায়িক পাকিস্তান থেকে বেরিয়ে এসে অসাম্প্রদায়িক দেশ গড়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সব ধর্মের মানুষের মিলিত রক্তস্রোতের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা।

[৩] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িকতা ও উন্নয়ন-সমৃদ্ধির প্রতীক। তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। এরআগে কোনও বৌদ্ধ ব্যক্তিত্ব প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ছিলেন না। তিনি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে তার বিশেষ সহকারী ও দলের দপ্তর সম্পাদক-দুই পদেই রেখেছেন।

[৪] হাছান মাহমুদ বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু দেশ-বিদেশ থেকে এখনও দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা ও ষড়যন্ত্র চলছে। এ সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।

[৫] বৃহস্পতিবার রাজধানীর মেরুল বাড্ডায় বৌদ্ধধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সভা ও ফানুস উৎসবে তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রী বৌদ্ধ ধর্মের সকলকে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানান ও দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পরে ফানুস ওড়ান তিনি। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ