শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০১:৫৯ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিদিন ১২ ঘণ্টার লকডাউনে শাবি

সিলেট প্রতিনিধি: [২] জেলার এমসি কলেজে ঘটে যাওয়া গৃহবধূ গণধর্ষণসহ সাম্প্রতিক নিরাপত্তা ইস্যুতে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার লকডাউন ঘোষণা করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

[৩] এসময়ে বিশ্ববিদ্যালয়টিতে ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও কোনো বহিরাগত অবস্থান করতে পারবেন না।

[৪] এ বিষয়ে শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, এমসি কলেজ দক্ষিণ এশিয়ার অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান। সিলেটের সাধারণ মানুষেরা সাধারণত পরিবার-পরিজন নিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় ও এমসি কলেজে ঘুরতে যান। এমসি কলেজ হোস্টেলে সংঘটিত এ ন্যক্কারজনক ঘটনায় আমরা যারপরনাই ক্ষুব্ধ ও স্তম্ভিত। যেহেতু এ সময়টাতে ক্যাম্পাস বন্ধ, তাই সাময়িকভাবে নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত দর্শনার্থী ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছি।
বৃহস্পতিবার রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ লকডাউনের বিষয়টি জানানো হয়।

[৫] বিজ্ঞপ্তিতে বিকাল ৫টার পর থেকে বিভাগের ল্যাবগুলোও বন্ধ রাখার জন্য বিভাগীয়প্রধানদের দৃষ্টি আকর্ষণ করা হয়। তবে ক্যাম্পাসে আবাসিক বাসিন্দাদের জন্য বিষয়টি শিথিলযোগ্য থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ লকডাউন চলবে বলে উল্লেখ করা হয় এ বিজ্ঞপ্তিতে।

[৬] সার্বিক বিষয়ে শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবার সুবিধার্থে এ সিদ্ধান্ত। যাতে বিশ্ববিদ্যালয়ও স্বাভাবিক থাকে ও স্বাস্থ্যবিধিসহ অন্যান্য নিরাপত্তাও বিধান থাকে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়