শিরোনাম
◈ খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ও এক-এগারোয় কী ভূমিকা? ছক কষা হয় আগের দিন সন্ধ্যার বৈঠকে ◈ ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?  ◈ ইমনের ব‌্যা‌টিং তাণ্ড‌বের পর মোস্তাফিজের রেকর্ড, জয়ে ফিরলো লাহোর কালান্দার্স ◈ বাংলাদেশে উৎপাদনের পরও জ্বালানি সংকট কেন? ◈ সাফ চ্যাম্পিয়ন দ‌লের জন‌্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘কালো দিন’: একদিনে ২ যুদ্ধবিমান, ৫ ড্রোন ভূপাতিত, ২ হেলিকপ্টারে হামলা করলো ইরান ◈ এলপিজির দামে বড় লাফ, তবুও বাজারে বাড়তি দামে বিক্রি ◈ ইসি শুরু করেছে প্রাথমিক প্রস্তুতি, সরকারের “গ্রিন সিগন্যাল” চাই ◈ জ্বালানি সংকটে গণপরিবহন সেবা ফ্রি করার ঘোষণা পাকিস্তানের ◈ বিশ্বজুড়ে পেট্রোলের দামে বৈষম্য: কোথায় কত দামে বিক্রি হচ্ছে

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০১:৩৬ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দৃষ্টান্তমূলক শাস্তি দিলে দেশে ধর্ষণ বন্ধ হবে: এনডিবি

সমীরণ রায়: [২] নতুনধারা বাংলাদেশ আয়োজিত জাতীয় প্রেসক্লাবের সামনে ধর্ষণবিরোধী সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচিতে বক্তারা বলেন, তিন মাসের মধ্যে ধর্ষকদের ফাঁসি কার্যকর করার দাবি জানাই। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে এই ঘটনা বেড়েই চলেছে। তাই ধর্ষকদের ৩ মাসের মধ্যে ফাঁসির ব্যবস্থা কার্যকর করতে হবে। পাড়ার বখাটেরা ধর্ষণের মত জঘন্য কাজটির সঙ্গে সম্পৃক্ত হচ্ছে, যা বিশ্বের বুকে দেশের সুনাম ক্ষুন্ন করছে।

[৩] তারা আরও বলেন, বর্তমানে দেশে নারী নির্যাতনের একের পর এক ভয়াবহ ঘটনা সবাইকে উদ্বিগ্ন করে তুলেছে। আমরা দেখেছি এই নির্যাতন কোনোভাবেই থামছে না। কোনো নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না বলেই এ ধরনের ঘটনা ঘটছে। একমাত্র দৃষ্টান্তমূলক শাস্তিই হতে পারে নির্যাতন বন্ধের একমাত্র উপায়।

[৪] বৃহস্পতিবার ধর্ষণ বিরোধী এ সমাবেশে তারা এসব কথা বলেন।

[৫] নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে মহাসচিব নিপুন মিস্ত্রির সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনটির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সংগঠনের নেতা আবুল হোসেন, অ্যাডভোকেট নূরনবী পাটোয়ারী, আফছার হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়