শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০১:১২ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরার আশাশুনিতে দুটি বোমাসহ আটক-১

সাতক্ষীরা প্রতিনিধি : [২] জেলার আশাশুনি উপজেলার গদাইপুর এলাকা থেকে দুটি বোমাসহ শাহরিয়ার এনাম কিংসান নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

[৩] বুধবার বিকালে তাকে আটক করা হয়। এ সময় গোয়েন্দা পুলিশের একজন এসআইকে মারপিট করে পালিয়ে গেছে দুর্ধর্ষ সন্ত্রাসী দিদারুল আলম রাব্বি। এদিকে, পরিত্যক্ত অবস্থায় তালা থেকে দুটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়েছে।

[৪] আটক শাহরিয়ার এনাম কিংসান (৩৯) গদাইপুর গ্রামের এনামুল হকের ছেলে।

[৫] সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক ইয়াসিন আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে স্থানীয় ইউনিয়ন যুবলীগ নেতা আবদুর রউফ ও অহিদুল ইসলাম নামের দুই ব্যক্তি রাব্বির বাড়িতে বোমা রেখে প্রতিপক্ষ রমজান আলিকে ঘায়েল করার চেষ্টা করছে। এ খবর পেয়ে তিনি সেখানে অভিযানে পাঠালে সন্ত্রাসী দিদারুল ইসলাম রাব্বি এসআই ফরিদকে কিল ঘুষি মেরে ছুটে পালিয়ে যায়। এসময় ওই বাড়ি তল্লাশি করে দুটি তাজা বোমাসহ রাব্বির ভাই শাহরিয়ার এনাম কিংসানকে আটক করা হয়। পলাতক রাব্বির বিরুদ্ধে আশাশুনি থানায় ১৩ টি মামলা রয়েছ। এদিকে, তালার ডুমুরিয়া গ্রামের আবু জাফরের পুকুর থেকে দুটি পাইপ গান জব্দ করা হয়েছে বলে তিনি আরো জানান। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়