শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ১০:৫১ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুলিয়ান অ্যাসাঞ্জ দোষী হলে ১৭৫ বছরের জেল

দেবদুলাল মুন্না: [২] এ তথ্য জানায় এপি। সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনের একটি আদালতের শুনানিতে উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্রে নিজের প্রত্যাবর্তন ঠেকাতে দীর্ঘ আইনি লড়াই চালাচ্ছেন জুলিয়ান অ্যাসাঞ্জ। অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলার শুনানি করোনাভাইরাস মহামারির কারণে বিলম্বিত হয়েছে। তবে এ সপ্তাহে শেষ হতে পারে শুনানি।

[৩] নিউইয়র্কের মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারের সাবেক তত্ত্বাবধায়ক মউরিন বেয়ার্ড বলেন, অ্যাসাঞ্জ দোষী হলে সম্ভবত কলোরাডোর ফ্লোরেন্সের ফেডারেল সুপারম্যাক্স কারাগারে পাঠানো হবে।

[৪] তবে অ্যাসাঞ্জের আইনজীবীরা বলেন, অ্যাসাঞ্জের আত্মহত্যার প্রবণতাসহ বিভিন্ন ধরনের মানসিক অসুস্থতা রয়েছে। যুক্তরাষ্ট্রে কারাগারে প্রতিকূল পরিবেশে তাকে রাখলে এই অসুস্থতা আরও বাড়তে পারে। আইনজীবি নুইলি ড্রিক বলেন, মোস্তফা কামাল মোস্তফা ওরফে আবু হামজা নামে অভিযুক্ত এক ব্যক্তির কারাজীবনের উদাহরণ টেনে বেয়ার্ড আরও বলেন, অ্যাসাঞ্জকে এ রকম কারাগারে পাঠানো হলে সেখানেই তাঁর জীবনের ইতি ঘটার সম্ভবনা আছে।

[৫] ৪৯ বছর বয়সী অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির ১৭টি অভিযোগ ও এক দশক আগে কম্পিউটারের অপব্যবহার করে উইকিলিকসের মাধ্যমে অসংখ্য গোপন মার্কিন সামরিক নথি ফাঁস করার আরেকটি অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের সরকারি কৌঁসুলিরা।

  • সর্বশেষ