শিরোনাম
◈ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ ছাত্রদল-শিবিরের মধ্যে অস্থিরতা, নেপথ্যে কী? ◈ এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিরু‌দ্ধে লড়‌বে চেলসি ◈ কোন পথে যাচ্ছে জামায়াত-এনসিপি ◈ চোটে জর্জরিত নেইমারের ব্রাজিল বিশ্বকাপ দলে ফেরার সুযোগ বাড়ছে ◈ তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা, ঝুঁকিতে গার্মেন্টস শিল্প  ◈ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে ◈ ইরান যুদ্ধের সময় আমিরাতে গোপনে ‘আয়রন ডোম’ মোতায়েনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে ◈ ইরানবিরোধী অভিযানে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আগুন ◈ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১৪ জন নিহত ◈ আকাশসীমায় নজরদারি বাড়াতে অত্যাধুনিক শক্তিশালী রাডার স্থাপন করল বাংলাদেশ

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ১০:৪৭ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালের আগৈলঝাড়ায় ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার

এসএম শামীম: [২] জেলার আগৈলঝাড়ায় ডাকাতি মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের নগরবাড়ি গ্রামের সহিদুল ইসলাম হাওলাদারের ছেলে ডাকাতি মামলার পলাতক আসামি মো. সোহাগ হোসেন ওরফে পাপ্পুকে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে এসআই শাহাবুদ্দিন নিজ এলাকা থেকে গ্রেফতার করেন।

[৩] ২০১৩ সালে একটি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিল। ওই মামলায় তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

[৪] স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালে উপজেলার চেঙ্গুটিয়া গ্রামে একটি ডাকাতির ঘটনা ঘটেছিল। তখন ওই মামলার আসামি ছিল সোহাগ। সে আদালতে হাজির না হয়ে পলাতক ছিল। একারণে আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন। ওই ওয়ারেন্টের কারণে পুলিশ তাকে গ্রেফতার করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়