শিরোনাম
◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ০৯:৫২ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সান্তাহারে অতিরিক্ত চাল মজুদের দায়ে চালকল মালিকের এক লক্ষ টাকা জরিমানা

মমতাজুর রহমান: [২] বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ডিজিএম চালকলে অতিরিক্ত চাল মজুতের দায়ে মিল মালিকের এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় সান্তাহার সাইলো সড়কের পাশে উপজেলা নির্বাহি ম্যাজিস্ট্রেট সীমা শারমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিজিএম চালকলের মালিক মোতালেব হোসেনের এই জরিমানা করেন।

[৩] ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, উপজেলার সান্তাহার সাইলো সড়কের পাশে ডিজিএম নামের একটি চালকলে অতিরিক্ত চাল মজুদ রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত টিম ওই চালকলে অভিযান চালায়। পরে গুদামে অবৈধ ভাবে চুক্তির অতিরিক্ত চাল মজুদ রাখার দায়ে চালকল মালিক মোতালেব হোসেনের এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ডাদেশ দেওয়া হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়