শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ০৭:১৩ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেপ্টেম্বরে ৭৫ কোটি ৪২ লাখ টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি

ইসমাঈল ইমু : [২] বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো: শরিফুল ইসলাম জানান, জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১৬ লাখ ৮২ হাজার ৫৭৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৪২ হাজার ৪৪ বোতল ফেনসিডিল, ১২ হাজার ১৩৬ বোতল বিদেশী মদ, ২৬১ ক্যান বিয়ার, ১ হাজার ১৯৯ কেজি গাঁজা, ১৪৭ গ্রাম হেরোইন, ৫ হাজার ৯১৪টি উত্তেজক ইনজেকশন, ১৫ হাজার ৩৪১টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ৪৭ হাজার ৭৬৬টি অন্যান্য ট্যাবলেট।

[৩] জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৩ কেজি ২১০ গ্রাম স্বর্ণ, ২৬ কেজি ৩৭১ গ্রাম রূপা, ১৬৬টি ইমিটেশনের গহনা, ৪৯ হাজার ৮৪৫টি কসমেটিক্স সামগ্রী, ৫ হাজার ২টি শাড়ি, ৩৮৬টি থ্রিপিস/শার্টপিস, ১১৮টি তৈরী পোশাক, ৪ হাজার ৩৭ ঘনফুট কাঠ, ১১ হাজার ৩৭৮ কেজি চা পাতা, ২২ হাজার ৩৫০ কেজি কয়লা, ৩টি ট্রাক, ৮টি প্রাইভেটকার, ৫টি পিকআপ, ২৬টি সিএনজি/ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৭৩টি মোটর সাইকেল।

[৪] উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১৪টি পিস্তল, ১টি রিভলবার, ১৬টি বন্দুক, ১টি এয়ার গান, ১টি শর্টগান, ১টি এলজি, ২৪টি ম্যাগাজিন, ৬১ রাউন্ড গুলি এবং ৮০০ গ্রাম গান পাউডার।

[৫] এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩১২ জন চোরাকারবারীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৯৬ জন বাংলাদেশী নাগরিক ও ৫ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়