শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ০২:৩২ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বদলি খেলোয়াড়ের গোলে জয় পেলো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক : [২] রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। দাপট দেখিয়ে খেললেও গোলের দেখা পাচ্ছিল না দলটি। পয়েন্ট হারানোর শঙ্কার মাঝে জিনেদিন জিদানের দলকে পথ দেখান বদলি নামা ভিনিসিউস জুনিয়র। ব্রাজিলিয়ান তারকার একমাত্র গোলে পূর্ণ পয়েন্ট পায় স্পেনের বর্তমান চ্যাম্পিয়নরা।

[৩] বুধবার লা লিগার ম্যাচে ১-০ গোলের জয়ের মধ্য দিয়ে ঘরের মাঠে টানা ২০ ম্যাচ অপরাজিত থাকল রিয়াল।

[৪] এ মৌসুমে লিগে এটিই প্রথম হোম ম্যাচ ছিল রিয়ালের। প্রতিপক্ষের মাঠে নিজেদের প্রথম দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেয়েছিল দলটি। এদিনের জয়ে সেরা তিনে উঠেছে রিয়াল।

[৫] ৩ ম্যাচে টানা দ্বিতীয় জয়ে ৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে জিদানের দল। এক ম্যাচ বেশি খেলা ভালেন্সিয়া সমান ৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। ৩ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে গেতাফে।

[৬] এদিন রিয়াল যখন গোলের দেখা পাচ্ছিল না, তখন ৫৮ মিনিটে ইয়োভিচ, ইসকো ও ওদ্রিওসোলাকে তুলে নিয়ে ভিনিসিউস, আসেনসিও ও মার্সেলোকে নামান জিদান। এরপরই যেন বদলে যায় রিয়াল। খেলায় বাড়ে গতি ও আক্রমণে ধার। ফলও মেলে দ্রুত। ৬৫ মিনিটে রিয়ালকে এগিয়ে নেন ভিনিসিউস। যে গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে স্প্যানিশ জায়ান্টরা।- গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়