শিরোনাম
◈ নবম পে-স্কেলে সব গ্রেডের প্রথমবারের মতো সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা, কোন গ্রেডে কত ◈ গ্যাস সংকট তীব্র, ২৬ অফশোর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে বাংলাদেশের নতুন আশা ◈ আকুর ১৩৯ কোটি ডলারের বিল পরিশোধ, রিজার্ভ আবার ৩৬ বিলিয়ন ডলারে ◈ কনটেইনারে কোনো পণ্য নেই, কাগজপত্রে দেখানো সাড়ে ৫ কোটি টাকার রপ্তানি ◈ সংসদে চার গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে অভিজ্ঞদের প্রাধান্য ◈ বাংলাদেশের ট্রেনে স্টারলিংক: ৬০ রাউটারের ৪৫টিই চুরি, উপবন এক্সপ্রেসের অ্যানটেনাও উধাও ◈ যে কারণে হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করা হয়, জানালেন হত্যার সঙ্গে জড়িত থাকা ওই যুবক ◈ বহিষ্কৃত এমপিকে কমিটিতে রাখা নিয়ে সংসদে তর্ক-বিতর্ক, শেষমেশ নাম বাদ ◈ যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানিতে কমছে দাম, বাড়ছে ব্যয় ◈ অন্তর্বর্তী সরকারের হামের টিকার ভুল দরপত্র নীতিতেই শিশুদের প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ০৭:৩৬ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই শিশু সন্তানের গলায় ছুরি চালিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা

ডেস্ক রিপোর্ট : মেয়ে ও ছেলের গলায় ছুরি চালিয়ে পরে আত্নহত্যার চেষ্টা করেছেন বাবা জাভেদ হোসেন। তবে সৌভাগ্যক্রমে তিনি ও তার ছেলে রোজেন (১৪) প্রাণে বেঁচে গেলেও মারা গেছেন ছোট মেয়ে রোজা।বুধবার রাজধানীর হাজারীবাগের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। বণিকবার্তা

পুলিশ জানায়, বটতলা এলাকায় একটি দোতলা টিনশেড বাড়িতে পরিবার নিয়ে থাকতেন জাভেদ। বাড়ির নিচতলায় মোবাইল ফোনের দোকান রয়েছে তার। দুপুরের পরে স্ত্রীর সঙ্গে ঝগড়া শুরু হয় জাভেদের। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী বাসার অন্য কক্ষে গেলে ক্ষুব্ধ জাভেদ তার দুই সন্তান রোজা ও ছেলে রোজেনের গলায় ছুরি চালিয়ে দেন। পরে জাভেদ নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় গোঙানির শব্দে জাভেদর স্ত্রী তার দুই সন্তান ও স্বামীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্বজনেরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিত্সক শিশু রোজাকে মৃত ঘোষণা করেন। চিকিত্সকেরা বলেছেন, বাবা ও ছেলের অবস্থা গুরুতর।

ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আবদুল্লাহ আল কাফি জানান, জাভেদ বিভিন্ন মানুষের কাছ থেকে ছয়-সাত লাখ টাকা ঋণ নিয়েছেন। সম্প্রতি আর্থিক অনটন প্রকট হয়ে ওঠে তার। ধারণা করা হচ্ছে, এ কারণেই মানসিকভাবে বিপর্যস্ত জাভেদ এমন ঘটনা ঘটিয়েছেন।

  • সর্বশেষ