শিরোনাম
◈ ইরানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২ হাজার ৯৮৫ জনের তালিকা প্রকাশ ◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ০৬:৩৬ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্কুলছাত্রী ধর্ষণে সহযোগিতার অভিযোগে নারী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: মাদারীপুরের কালকিনির এক স্কুলছাত্রীকে ধর্ষণে সহযোগিতার অভিযোগে ইতি দাস (৪২) নামের এক গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে বরিশালের গৌরনদীর কটকস্থল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইতি ওই উপজেলার বার্থী ইউনিয়নের গোরক্ষডোবা গ্রামের রনজিৎ দাসের স্ত্রী।

গৌরনদী মডেল থানার এসআই মো. অহিদ মিয়া গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, কালকিনির রমজানপুর গ্রামের এক দিনমজুরের স্কুলপড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করত একই গ্রামের রমেশ মন্ডলের বখাটে পুত্র সুমন মন্ডল (২৮)। গত ২১ সেপ্টেম্বর সকালে ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হলে সুমনের নেতৃত্বে ৪/৫ জন যুবক তাকে অপহরণ করে গৌরনদীতে নিয়ে যায়। পরে সুমন তার নিকটাত্মীয় রনজিৎ দাসের স্ত্রী ইতি দাসের বাড়িতে আটকে রেখে তিনদিন ধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে সুমন ও ইতি দাসসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে বুধবার সকালে গৌরনদী থানায় একটি মামলা করেন।

গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার বলেন, স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষা ও আদালতে জবানবন্দি দেয়ার জন্য বরিশাল পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত ইতি দাসকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সুমনকে গ্রেফতারের চেষ্টা চলছে।যুগান্তর

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়