শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ০৪:৫৭ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোশাক খুলে অফিসের মধ্যেই গানের আসর : ভিডিও ভাইরাল, সমালোচনা ঝড়

ডেস্ক রিপোর্ট : সরকারি ভূমি অফিসে খালি গায়ে গান বাজনার ‘আসর’ বসিয়েছেন এক কর্মকর্তা। শুধু তাই নয়, গানের আসরের ফেসবুক লাইভ করেছেন তিনি। যা সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়ার পর সমালোচনা ঝড় উঠেছে। এমন কাণ্ড ঘটিয়েছেন যশোরের চৌগাছা উপজেলার ধুলিয়ানি ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) রেজাউল ইসলাম।

মঙ্গলবার সেই ফেসবুক লাইভের দুটি ভিডিও ভাইরাল হয়েছে।

সেখানে দেখা গেছে, ভূমি অফিসের চেয়ারে বসে রয়েছেন বাবরি চুলের নায়েব রেজাউল ইসলাম। পাশে লুঙ্গি পরে উদোম গায়ে বসে আছেন ইউপি সদস্য গোলাম মোস্তফা। এছাড়াও কয়েকজন বসে রয়েছেন। এক ব্যক্তির ঘাড়ে ঝুলানো একটি বাদ্যযন্ত্র গানের সঙ্গে বাজাচ্ছেন।

অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একজন একটি গান গাচ্ছেন। বাদ্যযন্ত্র বাজছে। মাঝে মাঝে সবাই গানের সুরে সুর মেলাচ্ছেন। এখানে সবাই খালি গায়ে ছিলেন।

 

জমির পর্চা সংক্রান্ত সেবা নিতে যাওয়া একজন অভিযোগ করেছেন, ওইদিন তিনি জমির পর্চা সংক্রান্ত কাজে গেলে বাইরে দুই ঘণ্টা অপেক্ষা করতে বলেন নায়েব রেজাউল ইসলাম। তখন তিনি গান-বাজনার প্রস্তুতি দেখেছেন। পরে বাবু হাসান নামের একটি ফেসবুক আইডিতে লাইভ প্রচার করেন। দুপুর প্রায় ১টা পর্যন্ত ফেসবুক লাইভে এই গানের আসরের প্রচার চলে বলেও অভিযোগ করেছেন তিনি।

এ বিষয়ে রেজাউলের দাবি, তার বাদ্যযন্ত্রগুলো অনেক দিন পড়ে ছিল তাই একটু পরীক্ষা করেছেন। সেটি ১০ সেকেন্ডের মতো হবে।

https://www.youtube.com/watch?time_continue=7&v=S6P8277bPGA&feature=emb_logo

  • সর্বশেষ
  • জনপ্রিয়