শিরোনাম
◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০৯ সকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুসলিম ক্রিকেটারের গায়ে মদ ঢালার ঘটনায় ক্ষমা চাইলো কাউন্টি ক্লাব এসেক্স

স্পোর্টস ডেস্ক : [২] বব উইলিস ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল সমারসেট এবং এসেক্স। ম্যাচটি ড্র হলেও, প্রথম ইনিংসে লিডের সুবাদে শিরোপা ঘরে তুলে এসেক্স। এরপর দলটি লর্ডসের বারান্দায় ট্রফি নিয়ে উল্লাস করে।

[৩] সেখানেই বেধেছে বিপত্তি। একটি ছবিতে দেখা যায় এসেক্সের মুসলিম ক্রিকেটার ফিরোজ খুশির ওপর বিয়ার ঢালছেন তার সতীর্থ অতিরিক্ত উইকেটরক্ষক উইল বাটলম্যান। এই ব্যাপারটি ভালোভাবে নেয়নি ব্রিটেনের এশিয়ান কমিউনিটি।

[৪] পূর্ব লন্ডনে জাতীয় ক্রিকেট লিগের প্রতিষ্ঠাতা সাজিদ প্যাটেল সমালোচনা করে বলেছেন, বেচারা (ফিরোজ খুশি) বারান্দার কোনায় দাঁড়িয়ে ছিল। নড়তেও পারছিল না। একটা কাজই সে করতে পারত লাফ দেওয়া। তার গায়ে কারও অ্যালকোহল জাতীয় পদার্থ ঢালার ছবিটা নারকীয় দৃশ্য।

[৫] যদিও এই ঘটনার পর ক্ষমা চেয়েছে কাউন্টি দল এসেক্স। ক্লাবটির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, বহুদিন ধরেই জাতিগত বৈচিত্র্য, আলাদা আলাদা ধর্মের ক্রিকেটাররা খেলছেন দলে। ক্লাব এই জাতিগত বৈচিত্র্য নিয়ে সচেতনতা বাড়াতে কঠোরভাবে পরিশ্রম করে যাচ্ছে। তবে খেলায় জাতিগত বৈচিত্র্য ও সাংস্কৃতিক পার্থক্য নিয়ে খেলোয়াড়দের সচেতন করতে আরও কাজ করতে হবে।

[৬] সমারসেটের বিপক্ষে একাদশে সুযোগ না পেলেও দ্বাদশ খেলোয়াড় হিসেবে ছিলেন তিনি। এর আগে গ্রুপ পর্বে চার ম্যাচে এসেক্সের হয়ে খেলেছেন এই ২১ বছর বয়সী তরুণ। এই ঘটনার এসেক্স জানিয়েছে, ব্রিটেনের সাংস্কৃতিক বৈচিত্র্যের ওপর খেলোয়াড়দের আরও সচেতন করার পদক্ষেপ নেবে তারা। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়