শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৮:১৩ সকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাদাখে চীনের দাবি প্রত্যাখ্যান করল ভারত

ডেস্ক রিপোর্ট: ভারত লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখার অবস্থানের বিষয়ে চীনা দাবিগুলো সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে। বেইজিং ১৯৫৯ সালের ব্যাপারে যে দাবি তুলেছে, নয়াদিল্লি বলছে- ওই সমঝোতা পারস্পরিক সম্মতিতে ছিল না। এনডিটিভি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বলেছে- উভয় দেশ ‘একটি সাধারণ সমঝোতায় পৌঁছানোর জন্য এলএসির স্পষ্টতা এবং নিশ্চয়তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ’। কিন্তু চীন যে বলছে- ‘একটি মাত্র এলএসি আছে, এটি ‘আন্তরিক প্রতিশ্রুতির পরিপন্থী’। নয়াদিল্লি বলছে- ভারতীয় অবস্থান সুসঙ্গত ও সুস্থির এবং চীন তা ভালোই জানে।

২০০৩ সাল পর্যন্ত দুপক্ষই এলএসির স্পষ্টকরণ ও বিষয়টি নিশ্চিত করার ব্যাপারে একমত ছিল। কিন্তু ভারতের দাবি- ‘চীন কর্তৃপক্ষ এটি অনুসরণে আগ্রহী না হওয়ায় প্রক্রিয়াটি আর এগোতে পারেনি।’

দুই দেশের মধ্যবর্তী সীমান্ত এলএসি নিয়ে বেইজিংয়ের অবস্থান সম্পর্কিত চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বিপরীতে ভারত এমন প্রতিক্রিয়া জানিয়েছে। বিবৃতিতে চীন ১৯৫৯ সালের সমঝোতার বরাত দিয়েছিল, যা ধারাবাহিকভাবে নয়াদিল্লি প্রত্যাখ্যান করে আসছে।বিডি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়