শিরোনাম
◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন? ◈ দুর্গাপূজার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য যে নতুন নির্দেশনা ◈ ক্রিকে‌টের তিন মোড়‌লের আপত্তিতে বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ থেকে সরে এসে‌ছে আইসিসি ◈ ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ৬৫ হাজার ফুট উচ্চতায় ম্যাক ২.৪ গতির সেই রহস্যময় অভিযান! ◈ ‘দিন যাচ্ছে, বাজার খরচ বাড়ছে’: সবজির চড়া দামে বিপাকে রাজধানীবাসী ◈ কোচ বললেন অ‌ভিমা‌নের কিছু নেই, রোনা‌ল্ডোর জন‌্য দরজা খোলা, জিদান বললেন—এ বিদায় মেনে নেওয়া যায় না

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪১ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, কোন জায়গায় ধর্ষণ নেই, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

অনলাইন রিপোর্ট: সম্প্রতি দেশে ধর্ষণ বেড়ে যাওয়ার প্রশ্নে পাল্টা প্রশ্ন ছুড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখার কথা বলেছেন। প্রশ্ন রেখেছেন, কোন জায়গায় ধর্ষণ নেই? এমন কোনো দেশ নেই ধর্ষণ হয় না! মঙ্গলবার বিকালে রাজধানীর ধানমন্ডিতে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রশ্ন রাখেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন? কোন জায়গায় ধর্ষণ নেই? এমন কোনো দেশ নেই ধর্ষণ হয় না! আমাদের দেশে ধর্ষণকারীকে কিন্তু আমরা গ্রেফতার করছি একের পর এক। যেই করছে, কাউকে ছাড় দেয়া হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটের এমসি কলেজে যে বর্বরোচিত ঘটনা ঘটেছে, আমরা তা ঘৃণা করি। তাদেরকে সারা দেশের মানুষ ঘৃণা করে। আমরা নিশ্চয়ই বিশ্বাস করি, যে ছয়জনকে ধরা হয়েছে তদন্তের মাধ্যমে যদি তারা দোষী প্রমাণিত হয় বিচার বিভাগ তাদের অবশ্যই সর্বোচ্চ শাস্তি দেবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ঢাকা উত্তর আওয়ামী লীগ এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

পরে সুফি সুলতান আহমেদের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সূত্র: যুগান্তর

 

  • সর্বশেষ