শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৮:০৮ সকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের নদীর পানির রং ক্রমশ কালো হয়ে যাচ্ছে : সিএনএন

দেবদুলাল মুন্না:[২] গতকাল এ রিপোর্ট করেছেন সাংবাদিক হেলেন রিগ্যান। কারণ হিসেবে ওই রিপোর্টে বলা হয়, বস্ত্রশিল্পের ডাই গিয়ে মিশছে নদীর পানিতে। তবে তৈরি পোশাকখাত এবং বস্ত্রশিল্প সহ সর্বোচ্চ রপ্তানিখাতগুলো থেকে পরিবেশে নেতিবাচক প্রভাব সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার জন্য সচেষ্ট বলে জানিয়েছে বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়।

[৩] সিএনএন’কে পাঠানো এক ইমেইল বার্তায় মন্ত্রী শাহাবউদ্দিন বলেছেন, দূষণ রোধে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সংরক্ষণ ও পরিবেশ বিষয়ক আইন আধুনিক করা। দূষণকারীদের জরিমানা করা। পানির গুণমত মাণ পর্যবেক্ষণ করা। কেন্দ্রীয় ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন। বর্জ্যপানি শোধন প্রক্রিয়া উন্নত করতে আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সঙ্গে কাজ করা হচ্ছে।

[৪] ঢাকা ভিত্তিক এনজিও আগ্রহ-এর প্রধান নির্বাহী রিদওয়ানুল হক বিষাক্ত রাসায়নিক দূষণকে বাংলাদেশের মতো একটি দেশের জন্য বিরাট সমস্যা বলে অভিহিত করেছেন। শীতের সময় এ থেকে মারাত্মক দুর্গন্ধ ছড়ায়। এখানে উল্লেখ্য, তার এই এনজিও দেশের প্রান্তিক সম্প্রদায়কে বিনামূল্যে পানীয় পানি এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে।

[৫] সিএনএনের রিপোর্টে বলা হয় , ইলেন ম্যাকআর্থুর ফাউন্ডেশনের হিসাব মতে, পোশাক কারখানায় ডাইয়িংয়ের সময় রাসায়নিক পদার্থ দিয়ে কাপড়কে নরম করার জন্য ধোয়া হয়। এছাড়া বিভিন্ন প্রক্রিয়ায় ব্যবহার করা হয় আরো রাসায়নিক পদার্থ। এর মধ্যে রয়েছে বিভিন্ন রকম এসিড, এনজাইম, ব্লিচিং পাউডার, ফরমালডিহাইড। এতে পানির সাথে মিশে যাচ্ছে বিষাক্ত রাসায়নিক পদার্থ।

  • সর্বশেষ