শিরোনাম
◈ ‌নেইমার‌কে স‌ঙ্গে নি‌য়েই বিশ্বকাপ খেলতে যুক্তরা‌স্ট্রে উড়াল দি‌লো ব্রা‌জিল দল ◈ চীন সফরে গেলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল ◈ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ: বাংলাদেশের আবেদনে সাড়া দিল ইউএনসিডিপি ◈ গণসমর্থন হারিয়ে যেভাবে চলছে আওয়ামী লীগ ◈ আইসি‌সি র‌্যাং‌কিং‌য়ে বাংলা‌দে‌শের নারী ব‌্যাটার ও বোলার‌দের উন্ন‌তি  ◈ নারী চ্যাম্পিয়ন্স ট্রফির সূচিতে প‌রিবর্তন আন‌লো আ‌ইসি‌সি ◈ মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত, চাপ কমাতে পুনর্গঠন পরিকল্পনা ◈ শাকিব খান সিনেমার প্রতি উদাসীন: মির্জা আব্দুল খালেক ◈ ‘ডলার ধর্ষণ করেছে, তাকে ধরেন, আমি জবাই করছি’— আদালতে নেওয়ার পথে সোহেলের দাবি ◈ বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেও খোঁজ নেয়নি কেউ, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৫২ সকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্থগিতাদেশ উঠেছে, স্বাভাবিক লেনদেন করতে পারবে ইভ্যালি

ডেস্ক রিপোর্ট : দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ইভ্যালির অ্যাকাউন্ট স্থগিত রাখার মেয়াদ বাড়ায়নি বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।ফলে ইভ্যালির স্বাভাবিক লেনদেন করতে আর বাধা নেই।বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান আবু হেনা রাজী হাসান জানান, ‘আমরা মেয়াদ আর বাড়াইনি।

আমরা এটার উপর যেটা করেছি তা আইনপ্রয়োগকারী সংস্থার কাছে দিয়ে দিয়েছি। আর মেয়াদটা বাড়ানো হয়নি।’মেয়াদ না বাড়ানোয় ইভ্যালি স্বাভাবিক লেনদেন চালাতে পারবে কিনা এমন প্রশ্নে বিএফআইইউ প্রধান বলেন, ‘যেহেতু বাড়ানো হয়নি চালাতে পারবে। আমরা নিজেদের থেকে এই স্থগিতাদেশের মেয়াদ বাড়াইনি।’গত ২৭ আগস্ট বাংলাদেশের সকল আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে ইভ্যালির অ্যাকাউন্ট স্থগিতাদেশের চিঠি পাঠিয়েছিল ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।

প্রতিষ্ঠানগুলোর কাছে চিঠি ইস্যুর তারিখ হতে ৫ কার্যদিবসের মধ্যে ইভ্যালি এবং ইভ্যালির এমডি ও সিইও এবং চেয়ারম্যানের অ্যাকাউন্টের যাবতীয় লেনদের বিস্তারিত চেয়েছিল তারা।

সূত্র : টেক শহর.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়