শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৫:১৬ সকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভিসার মেয়াদ বাড়ানোর দাবিতে সৌদি প্রবাসীদের বিক্ষোভ

লাইজুল ইসলাম : [২] মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁ হোটেলের সামনের সড়কে বিক্ষোভ করতে থাকে প্রবাসীরা। এক পর্যায়ে তারা কারওয়ান বাজার মোড়ে অবস্থান নেয়। এসময় কারওয়ান বাজার হয়ে সব দিকে যানচলাচল বন্ধ হয়ে যায়।

[৩] প্রবাসীরা অভিযোগ করেন, স্বয়ংক্রিয়ভাবে ভিসার মেয়াদ বৃদ্ধি করতে হবে। এজেন্সির মাধ্যমে ভিসার মেয়াদ বৃদ্ধিতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুক্ষিণ হতে হচ্ছে। আকামার মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রেও একই সমস্যার কথা বলে তারা।

[৪] প্রবাসীকর্মীরা আরো বলেন, ৩০ সেপ্টেম্বর তাদের ভিসা শেষ। কিন্তু টিকিটের জন্য এখনো টোকেন পাননি। ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারেনি। এজেন্সি অতিরিক্ত টাকা দাবি করছে বলেও জানান তারা।

[৫] প্রবাসীরা আরো অভিযোগ করেন, এজেন্সিগুলো ভিসার মেয়াদ ও আকামার মেয়াদ বৃদ্ধির বিষয়ে কোনো ধরনের নির্দেশনা পায়নি। বিভ্রান্তির কারনে তারা অনিশ্চয়তায় রয়েছে। তাই সড়কে নেমে এসেছেন।

[৬] পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২৪ দিন ভিসা ও আকামার মেয়াদ বৃদ্ধির জন্য নির্ধারিত এজেন্সির মাধ্যমে মেয়াদ বৃদ্ধির কথা বলা হচ্ছে। তারপরও আন্দোলন করে যাচ্ছেন প্রবাসীরা।

  • সর্বশেষ