শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫১ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরার শ্যামনগরে আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে জীবিকা নির্বাহের উপকরণ দিল নৌবাহিনী

ইসমাঈল ইমু : [২] সোমবার কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জয়াখালী ইউনিয়নের ৫০টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে রিক্সা, ভ্যান, সেলাই মেশিন, পানির পাম্প, গরু ও ছাগল বিতরণ করা হয়।

[৩] এছাড়া ওই নৌ অঞ্চলের অধীনে দায়িত্বপূর্ণ উপকূলীয় জেলা বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাঁটা এবং তালতলী উপজেলাসমূহে গরীব, অসহায ও দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদানসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে নৌবাহিনী।

[৪] দেশের এই সংকটময় পরিস্থিতি মোকাবেলায় প্রত্যন্ত অঞ্চলে ক্ষতিগ্রন্ত ও অসহায় মানুষদের সহায়তায় নৌবাহিনী নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করা যাচ্ছে।

  • সর্বশেষ