শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫৯ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তৃতীয় প্রজন্মের নৌ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান, পাল্লা ৭’শ কিমি

রাশিদুল ইসলাম : [২] ক্ষেপণাস্ত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেন, তার দেশ কখনো প্রতিরক্ষা শক্তি অর্জনের প্রচেষ্টা থামাবে না। নতুন এ ক্ষেপণাস্ত্রের নাম হলো জুলফিকার-ই বাসির যার পাল্লা ৭’শ কিলোমিটার। এর আগে ইরান খালিজ-ই ফার্স ও হরমুজ নামে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা ভ্রাম্যমান লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

[৩] নতুন এই ক্ষেপণাস্ত্রে এমন ওয়ারহেড ব্যবহার করা হবে যা ‘অপটিক্যাল সিকার হেড’ দ্বারা নিয়ন্ত্রিত। জুলফিকার-ই বাসির ক্ষেপণাস্ত্রের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপের ভার্সন রয়েছে এবং তারও পাল্লা ৭০০ থেকে ৭৫০ কিলোমিটার। ইরান এর আগে দেশটির বাইরের লক্ষ্যবস্তুতে নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে। সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস জঙ্গিদের বিরুদ্ধে ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। এছাড়া, ইরানের ইসলামি বিপ্লবি গার্ড বাহিনীর কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যনান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর ইরাকের আইন আল-আসাদ মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়। ওই হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়