শিরোনাম
◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০১:৫৭ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কামারখন্দে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় আটক এক

মো.রাইসুল ইসলাম : [২] সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল কলেজ পাড়ায় ছাগল চোর সন্দেহে এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেধে মধ্যযুগীয় কায়দায় পাশবিক নির্যাতনের ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

[৩] কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে শনিবার দিবাগত রাতে থানায় মামলা দায়ের করেন।এ মামলায় মামলার প্রধান আসামী ফরহাদুল হক হ্যাপিকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ।হ্যাপি উপজেলার ধোপকান্দি গ্রামের বাসিন্দা ও স্থানীয় মাছ ব্যবসায়ী। রবিবার ভোরে উপজেলার বলরামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

[৪] কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ছাগল চোর সন্দেহে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে অবৈধভাবে আটক করে গাছের সঙ্গে বেধে অমানবিক নির্যাতন চালানোর অভিযোগে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় একজনকে গ্রেফতার করে রবিবার দুপুরে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের পাশাপাশি ভিকটিমকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে।

[৫] উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে হ্যাপি ও তার ছেলে সহ আরো কয়েকজন ছাগল চোর সন্দেহে এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেধে তার ওপর অমানবিক নির্যাতন চালায়। নির্যাতনের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তারপর ওই ভিডিও দেখে দৈনিক যুগের কথা পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হলে পুলিশ ঘটনাটি আমলে নিয়ে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়