শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩৫ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এ বছর হচ্ছে না সামার অ্যাথলেটিকস, জানুয়ারিতে আয়োজনের সিধান্ত

নিজস্ব প্রতিবেদক : [২] করোনাভাইরাসের কারণে আরও একবার না হওয়ার তালিকায় চলে গেলো সামার অ্যাথলেটিকস। ২০১৯ সালে আগস্টে হয়েছিল সর্বশেষ সামার অ্যাথলেটিকস।

[৩] সম্প্রতি বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সভায় এ বছর সামার অ্যাথলেটিকস না করার এবং ২০২০'র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২১ সালের জানুয়ারিতে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫-১৭ জানুয়ারি।

[৪] সামার অ্যাথলেটিকস না করার এবং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আগামী বছর নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হলেও, জুনিয়র চ্যাম্পিয়নশিপ হচ্ছে নভেম্বরে। দুই দিনব্যাপী ৩৬তম জাতীয় জুনিয়র (বয়সভিত্তিক) অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ ও ২১ নভেম্বর।

[৫] সর্বশেষ ৪৩তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছিল এ বছর ১৬-১৮ জানুয়ারি চট্টগ্রামে। সেটি ছিল ২০১৯ সালের আসর। ২০২০ সালের চ্যাম্পিয়নশিপ এ বছর আয়োজনের পরিকল্পনা ছিল ফেডারেশনের। কিন্তু করোনাভাইরাসের কারণে পিছিয়ে নিতে বাধ্য হয়েছে তারা।

[৬] বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু বলেছেন, ‘আমরা করোনার সময় অনলাইন প্লাটফর্মে সেমিনার ও কোর্স মিলে ২৫টি কর্মসূচির আয়োজন করেছি। এর মধ্যে ভারত ও পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সেমিনার ছিল। দক্ষিণ এশিয়া, এশিয়া এবং ওয়ার্ল্ড [৭] অ্যাথলেটিকেসর সঙ্গে আমরা কর্মসূচিগুলো করেছি। আর ফেডারেশনের চতুর্থ সভা করেছি ফিজিক্যালি। এ সভায় জাতীয় ও জুনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপের সম্ভাব্য তারিখ নির্ধারণ ছাড়াও দেশব্যাপী ডেভেলপমেন্ট প্রোগ্রামের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।’

  • সর্বশেষ