শিরোনাম
◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি ◈ পা‌কিস্তান সুপার লি‌গের ফাইনালে খেলতে না‌হিদ রানাকে অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি  ◈ খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি ◈ ড.আসিফ নজরুল এর চ্যালেঞ্জ: ‘প্রমাণ দেখান, নইলে অপপ্রচার বন্ধ করুন’

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৯ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিএসসিসি’র রিক্সা-ভ্যান নিবন্ধন নবায়নের সময় বাড়লো তিনদিন

সুজিৎ নন্দী: [২] আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রিকশা-ভ্যান-ঠেলাগাড়ি-টালিগাড়ি ও ঘোড়ার গাড়ির নিবন্ধন, নবায়ন ও মালিকানা পরিবর্তন করা যাবে। পূর্বঘোষিত ২৭ সেপ্টেম্বরের সময়সীমা তিনদিন বাড়িয়ে নতুন এই সময় অবধি আবেদনপত্র সংগ্রহ করা যাবে। একই সঙ্গে আবেদনপত্র জমা দেয়ার মেয়াদ চারদিন বাড়িয়ে করা হয়েছে ১ অক্টোবর পর্যন্ত।

[৩] মেয়াদ বাড়ানো প্রসঙ্গে ডিএসসিসি'র প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক বলেন, ঢাকা ডিএসসিসি মেয়রের নেতৃত্বে রিক্সা-ভ্যানসহ অযান্ত্রিক বাহনগুলোর নিবন্ধন, নবায়ন ও মালিকানা পরিবর্তনের যে কার্যক্রম শুরু করেছি, আমরা তাতে অভূতপূর্ব সাড়া পেয়েছি।

[৪] তিনি আরও বলেন, আমাদের কাছে রিক্সা মালিকদের কয়েকটি সংগঠন ও রিকশাচালকরা নিবন্ধন, নবায়ন ও মালিকানা পরিবর্তনের সময়সীমা বাড়ানোর অনুরোধ করেছেন।

[৫] আরিফুল হক জানান, গত ১৩ সেপ্টেম্বর হতে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত, এই ১০দিনে সংগৃহীত আবেদন পত্রের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ২৪৮টি। সম্পাদনা : রায়হান রাজীব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়