শিরোনাম
◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ◈ হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু ◈ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক যুগে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রবেশ ◈ বাণিজ্য চুক্তিতে স্বচ্ছতা আছে, গোপন কিছু নয়: মার্কিন রাষ্ট্রদূত ◈ সংবাদ প্রকাশের জেরে দলবল নিয়ে দেশ টিভির সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা সাব-রেজিস্ট্রার জাকিরের

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৬ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহী অঞ্চলে করোনা আক্রান্ত ২০ হাজারের কাছাকাছি

ইফতেখায়ের আলম: [২] রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় ৫৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে রাজশাহী বিভাগে কোনো করোনা আক্রান্ত রোগি মারা যায়নি। এছাড়াও গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৮৫ জন।

[৩] শনিবার সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮২৬ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২৯৪ জন এবং সুস্থ্য হয়েছেন ১৭ হাজার ৫৯৫ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ১৪৮ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন। ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীতে ৬ জন, নওগাঁয় ৭ জন, জয়পুরহাটে ১২ জন, বগুড়ায় ২৬ জন ও সিরাজগঞ্জে ৫ জন। কিন্তু এ দিন চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবানয় কোনো করোনা রোগি শনাক্ত হয়নি।

[৪] তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৭ হাজার ৫২৬ জন। এছাড়াও রাজশাহীতে ৪ হাজার ৯১৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৭১ জন, নওগাঁয় ১ হাজার ২৯০ জন, নাটোরে ৯৭৮ জন, জয়পুরহাটে ১ হাজার ৮১ জন, সিরাজগঞ্জে ২ হাজার ১৪৫ জন ও পাবনায় ১ হাজার ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
[৫] তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২৯৪ জন। এর মধ্যে রাজশাহীতে ৪৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২১ জন, নাটোরে ৯ জন, জয়পুরহাটে ৭ জন, বগুড়ায় ১৭৮ জন, সিরাজগঞ্জে ১৩ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়