শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৯ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পর্যায়ক্রমে সবাই সৌদি যেতে পারবেন, বাড়ানো হবে ফ্লাইট : শাহরিয়ার আলম

কূটনৈতিক প্রতিবেদক : [২] পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ফেসবুকে লিখেছেন, দাম্মামের ফ্লাইটের তারিখ পরে জানিয়ে দেয়া হবে। টিকিটের সংকট হচ্ছে, যা সত্য নয়। টিকিটেরও কোন সমস্যা হবে না।

[৩] নিজের টিকিটটা আগে সংগ্রহের উদ্দেশ্যে সবাই একসঙ্গে টিকিট কাটার চেষ্টা করছেন বলে ভিড় হচ্ছে।

[৪] প্রয়োজনে ফ্লাইট সংখ্যাও বাড়ানো হবে। অযথা তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই।

[৫] নীচের নির্দেশনাটি ঢাকাস্থ সৌদি দূতাবাসের। ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য নিয়ম মেনে আবেদন করুন।

[৬] শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, সৌদি আরব থেকে দেশে এসে ভিসা ও ফ্লাইট জটিলতায় আটকে পড়া প্রবাসীরা খুব শিগগিরই দেশটিতে ফিরতে পারবেন।

[৬] এজন্য আমরা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। কারও ভিসার মেয়াদ শেষ হলেও আকামা থাকলে তাদের আবার ভিসা দেওয়া হবে।

[৭] সৌদি প্রবাসীদের টিকিটের ভিড় দু:খজনক, কিন্তু যারা আগে থেকে টোকেন নিয়েছিলেন, তারাতো আগেই যাবেন। দুশ্চিন্তার কোনো কারণ নেই। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়