শিরোনাম
◈ ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ স্বাধীনতা দিবসে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন?

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫৯ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[২] শেরপুরের গণ মানুষের নেতা হুইপ আতিউর রহমান আতিক কোভিডে আক্রান্ত

তপু সরকার হারুন: [২] শেরপুরের গনমানুষের নেতা ও জাতীয় সংসদের হুইপ, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

[৩] শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে তার বড় মেয়ে ও শেরপুর মাতৃসদনের মেডিকেল অফিসার ডাঃ শারমিন রহমান অমি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হুইপ আতিক বর্তমানে ঢাকার ন্যাম ভবনে তার সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন। তার সামান্য জ্বর রয়েছে। এছাড়া অন্য কোনো উপসর্গ নেই।

[৪] তিনি আরও জানান, সংসদ সদস্যদের নিয়মিত করোনা পরীক্ষার অংশ হিসেবে ঢাকায় তার নমুনা নেওয়া হয়। আজ করোনা পরীক্ষার ফলাফলে তার পজেটিভ আসে। তিনি শেরপুরবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান ডাঃ অমি।

[৫] উল্লেখ্য, হুইপ আতিক করোনাকালীন সময়কালে প্রথম থেকেই একজন জনপ্রতিনিধি হিসেবে ত্রাণ বিতরণসহ, সচেতনতামূলক প্রচার-প্রচারণার পাশাপাশি নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়